এক নজরে কুরআন
এক নজরে কুরআন Original price was: ৳ 1,870.00.Current price is: ৳ 1,790.00.
Back to products

জার্মান ব্যাকরণ A1 থেকে B1

Cash On Delivery

7 Days Happy Return

Purchase & Earn

Related products

Synopsis

সংক্ষিপ্ত গ্রন্থ পরিচিতি: এই বইয়ে Stufe A1 থেকে Stufe B1 পর্যন্ত ব্যাকরণের সমস্ত বিষয়াবলী বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে।কিন্তু এই বইটি শুধুমাত্র একটি ব্যাকরণ বইনা।এটি জার্মান ভাষা শেখার জন্যএকটি পূর্ণাঙ্গ কার্যক্রম। এই বইয়ের সহায়তায় একক ভাবে জার্মান ভাষা পূর্ণাঙ্গ রূপে শেখা সম্ভব, কারণ এখানে ব্যাকরণের নিয়ম ব্যাখ্যা করার পাশাপাশি ভাষা শেখার অন্য গুরুত্বপূর্ণ উপাদান যেমন প্রয়োজনীয় শব্দভাণ্ডার এবং শব্দভাণ্ডার সহজে ও দ্রুত বৃদ্ধি করার উপায়ও সংযোজন করা হয়েছে। এই বিবেচনায় বইটি অন্যান্য প্রচলিত ব্যাকরণ বই থেকে সম্পূর্ণ ভিন্ন এবং শিক্ষার্থীর প্রকৃত চাহিদা পূরণে সম্পূর্ণ উপযুক্ত। এই বইয়ের ছয়টি বৈশিষ্ট নিম্নরূপ:
১. StufeA1 থেকে StufeB1 পর্যন্ত ব্যাকরণের বিশদ বর্ণনা।

২. Stufe A1 থেকে Stufe B1 পর্যন্ত, এই তিন পর্যায়ের প্রায় ৬০০০ শব্দ জার্মান-বাংলা ক্রমানুসারে সাজানো আছে।

৩. এই ৬০০০ শব্দ বাংলা-জার্মান ক্রমানুসারেও সাজানো হয়েছে।

৪. Stufe A1 থেকে Stufe B1 পর্যন্ত, তিন পর্যায়ের এই ৬০০০ শব্দ অগ্রাধিকার ভিত্তিতে সাজানো হয়েছে যার অর্থ, কোন স্তরে কোন শব্দ প্রথমে শিখতে হবে।

৫. Stufe A1 থেকে Stufe B1 পর্যন্ত এই তিন পর্যায়ের শব্দ সমূহ তাদের মধ্যকারস্বরবর্ণেরবিন্যাস (স্বরবর্ণেরবন্ধনী) অনুসারে সাজানো হয়েছে, অর্থাৎ যেসব শব্দের ভিতর ধ্বনিগত এবং গঠনগত সাদৃশ্য রয়েছে যেমন „baden, fahren, haben, landen, machen, raten, sagen, tragen“ইত্যাদি, এই ধরণের শব্দ সমূহ এখানে একত্রে সাজানো হয়েছে। শব্দ সাজানোর এই প্রক্রিয়া শব্দভাণ্ডার দ্রুত এবং সহজে বৃদ্ধি করার ক্ষেত্রে সহায়ক হয়। প্রচলিত কোন ব্যাকরণ বইয়ে বা অভিধানে শব্দসমূহ এই ভাবে সাজানো অবস্থায় পাওয়া যায় না। এই দৃষ্টিকোণ থেকে এই বই প্রচলিত অন্যান্য ব্যাকরণ বই থেকে সম্পূর্ণ পৃথক এবং শিক্ষার্থীর প্রকৃত চাহিদা পূরণে সঠিক ভাবে উপযুক্ত।

৬. Mnemonics এর সহায়তায় দ্রুত এবং সহজে শব্দ শেখার প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। বিশেষ শব্দগুচ্ছ যেমন সূর্যের ৭ টি রং স্মরণ করতে আমরা “আসহবেনীকলা” কথাটি মনে রাখি এবং এই কথাটি আমাদের সূর্যের ৭ টি রং স্মরণ করতে সহায়তা করে:

আ = আসমানী / স = সবুজ / হ = হলুদ / বে = বেগুনি / নী = নীল / ক = কমলা / লা = লাল

Stufe A1 থেকে Stufe B1 পর্যন্ত এই তিন পর্যায়ের শব্দ সমূহ বিভিন্ন গ্রূপে ভাগ করা হয়েছে, প্রতিটি গ্রূপের জন্য একটি শব্দ স্মরণ রাখলে ঐ শব্দের সাহায্যে গ্রূপের অন্যান্য শব্দগুলি সহজে স্মরণ করা যাবে। শব্দ শেখার ক্ষেত্রে Mnemonicsএরূপ ব্যবহারও কোনো প্রচলিত বইয়ে পাওয়া যাবে না।

Specification

TITLE

জার্মান ব্যাকরণ A1 থেকে B1

Genre

Translator/ Editor

Edition

3rd Edition/ Reprint 2024

Number of pages

258

Language

Bangla & English

Origin

Reviews

There are no reviews yet.

Be the first to review “জার্মান ব্যাকরণ A1 থেকে B1”

Your email address will not be published. Required fields are marked *

Related products